রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান

জানা গেল কবে কখন দেশে ফিরছেন তারেক রহমান।

নবআলো ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ Time View

চলতি মাসের ২৯ তারিখের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। গত ৩ নভেম্বর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।

তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখনো পর্যন্ত ভোটার হননি। ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে হবে। ইসির নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান। তারা জানান, দেশে ফিরেই ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন। এরপর ভোটার হয়ে উনি প্রার্থী হতে পারবেন।

বৃহস্পতিবার ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক প্রার্থীরা ২৯ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন তপশিল ঘোষণার করলেও ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটারযোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন। এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ইসির যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
’লন্ডন সূূত্রে জানা গেছে, যেহেতু নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে সেহেতু তারেক রহমান যে কোনো সময়ে দেশে ফিরবেন। ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে নির্বাচনে অংশ নিবেন। মহান বিজয় দিবসে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন উনার আস্থাভাজন একাধিক ব্যক্তি। সেইভাবে তারেক রহমানের সফরসঙ্গীরাও প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin