
পটুয়াখালীর বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুর রহমান শিহাব শিকদার,
রবিবার বিকেল পাঁচটায় উপজেলার বাহেরচর বাজারে বিএনপি’র দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিহাব সিকদার বলেন- আমি অবসর প্রাপ্ত সেনা সদস্য, আমার বাবা কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন এবং আওয়ামীলীগী নির্যাতনে মারা জান, গত বছর ৫ ই আগষ্টের পর কাছিপাড়া ইউনিয়নে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে স্থানীয়দের নিয়ে কাজ করলে আওয়ামী লীগের দোষর নব্য জামায়াত আনোয়ার হাওলাদার এর নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসীরা আমার বিরোধিতা শুরু করেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়।
তিনি আরোও বলেন- গত ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার এর ধানের শীষের পক্ষে কাজ করায় গত ১৩ ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১টায় নব্য জামায়াত আনোয়ার হাওলাদার ও জাহিদ মুন্সির নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর চালায়, থানায় সেই অভিযোগ করার পর তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন দিপু ও আনোয়ার হাওলাদার। এ মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদও জানিয়েছেন তিনি।
শিহাব শিকদারের বিরুদ্ধে যে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন বলেও দাবী করেছেন বাজার ব্যবসায়ীরা।