দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ।
জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার, আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়ে ইনসাফ কায়েমের লড়াইয়ে শরিক হোন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,"বাউফলের সাধারণ মানুষ আর কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে না। আমরা এমন এক প্রশাসন গড়ে তুলব যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের অধিকার আদায় করতে পারবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি এমপি নির্বাচিত হলে কেশবপুরে একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা ও মমিনপুরে ভেড়িবাধ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।
এসময় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ১০ দলীয় জোটের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।