সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার। বাউফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপির সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ। পটুয়াখালী- ২ বাউফল আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত। বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বাউফলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার- ড. শফিকুল ইসলাম মাসুদ। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত বাউফল গড়ে তুলবো- শহিদুল আলম তালুকদার- বাউফলে দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক।

বাউফলে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার।

জাহিদ শিকদার
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার খাল থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।

নিহত মো. রাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে পুলিশকে কিছুই অবগত করা হয়নি। বিকেলে স্থানীয়রা ভাসমান মরদেহের বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই।

এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে বলেও জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © noboalo24bd.com
Developed by: A TO Z IT HOST
Tuhin